Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»কক্সবাজার সৈকতে ভেসে আসছে একের পর এক মৃত তিমি
বাংলাদেশ

কক্সবাজার সৈকতে ভেসে আসছে একের পর এক মৃত তিমি

April 10, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কক্সবাজারের দরিয়ানগরের সমুদ্রসৈকতে আজ শনিবার সকালে জোয়ারের পানিতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি। এটির ওজন দুই থেকে আড়াই টন হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় জেলে ও বাসিন্দারা। তবে আজ সকাল ১০টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি বন, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

সৈকতে আরেকটি বড় আকারের মৃত তিমি ভেসে আসার খবর  নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন আল পারভেজ। তিনি বলেন, গতকাল শুক্রবার সকালে সৈকতের হিমছড়ি এলাকায় আড়াই টন ওজনের যে তিমি মাছটি ভেসে এসেছিল, ঠিক তার দক্ষিণে নতুন তিমিটি ভেসে এসেছে। এটার ওজনও আগেরটির মতো হতে পারে। দুপুরের দিকে জোয়ারের পানি সরে গেলে পুরো তিমিটি দৃশ্যমান হবে। তখন ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় জেলে কামাল উদ্দিন (৫০) বলেন, সকাল সাড়ে আটটার দিকে তিনি সমুদ্রে মাছ ধরতে নামেন। এ সময় দেখতে পান বিশাল একটি তিমি ভেসে আসছে। তিমিটি দরিয়ানগর সৈকতে ভিড়েছে। আগেরটি ভিড়েছে উত্তর দিকে প্রায় দুই কিলোমিটার দূরে হিমছড়ি সৈকতে।

ধারণা করা হচ্ছে, তিমি দুটি একই প্রজাতির। গভীর সমুদ্রে ফিশিং ট্রলারের ধাক্কায় তিমির মৃত্যু হতে পারে। অথবা বিষাক্ত বর্জ্য খেয়ে ফেলার কারণেও তিমির মৃত্যু হতে পারে। এই তিমির শরীরে আঘাতের চিহ্ন দেখা না গেলেও শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, বড় বড় মৃত তিমি ভেসে আসার খবরে উদ্বিগ্ন এলাকার মানুষ। ১৯৯৬ ও ২০০৬ সালেও এই রকম দুটি মৃত তিমি সৈকতে ভেসে এসেছিল। কিন্তু কোনোটির তদন্ত হয়নি। এবার তিমির মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে তদন্ত হওয়া প্রয়োজন। এগুলোর মৃত্যু বঙ্গোপসাগরের জলসীমানায়, নাকি অন্য কোনো জায়গায়; তা চিহ্নিত হওয়া দরকার।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026
April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
সর্বশেষ
  • কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
  • সরাইলে দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪, আহত অন্তত ১০
  • মেয়র আনিসুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে বোন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে
  • বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান
  • বিডি ক্লিনের ১০ বছর পূর্তিতে শাহানা সরকারের শুভেচ্ছা ও প্রশংসা

কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

June 8, 2026

সরাইলে দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪, আহত অন্তত ১০

June 8, 2026

মেয়র আনিসুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে বোন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে

June 8, 2026

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

June 4, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
  • সরাইলে দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪, আহত অন্তত ১০
  • মেয়র আনিসুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে বোন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.