Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, June 27
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আন্তর্জাতিক»করোনাকালে দুর্দশায় ৯ শীর্ষ ধনীর সম্পদ বেড়েছে ৩৬ হাজার কোটি ডলার !
আন্তর্জাতিক

করোনাকালে দুর্দশায় ৯ শীর্ষ ধনীর সম্পদ বেড়েছে ৩৬ হাজার কোটি ডলার !

March 14, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

করোনাকালে দুর্দশায় দিন কাটাচ্ছেন বিশ্বের সব প্রান্তের মানুষ। তবে তাঁদের মধ্যে নেই মার্কিন ধনকুবেররা। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কেবল ২০২০ সালেই দেশটির প্রযুক্তি খাতের ৯ শীর্ষ ধনীর সম্পদ ৩৬ হাজার কোটি ডলারের বেশি বেড়েছে।

করোনাকালে ধনীদের তালিকার শীর্ষে ওঠেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। পরে তাঁকে চ্যালেঞ্জ জানান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। গত বছর তাঁর মোট সম্পদ অন্তত পাঁচ গুণ হয়েছে। এদিকে ফেসবুকের মার্ক জাকারবার্গ যোগ দিয়েছেন ১০ হাজার কোটি ডলার ক্লাবে। আর গুগলের দুই সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিনের মোট সম্পদ বৃদ্ধির পরিমাণ ৬ হাজার ৫০০ কোটি ডলার।

অ্যাপলের বাজারমূল্য ২ লাখ কোটি ডলার ছাড়ালে বিলিয়নিয়ারদের তালিকায় যুক্ত হন অ্যাপলের সিইও টিম কুক।

করোনাকালে মানুষ ঘরে থাকায় বেড়েছে ই-কমার্সের পরিসর। এতে লাভবান হয়েছে আমাজন। করোনাভাইরাসের প্রদুর্ভাবের শুরুতে গ্রাহকদের ফরমাশের পরিমাণ এতটাই বেশি ছিল যে পণ্যের সরবরাহে ঘাটতি দেখা দেয়।

করোনায় যেভাবে তাঁদের আঙুল ফুলে কলাগাছ

প্রতিষ্ঠানগুলো ঘরে থেকে কাজের উদ্যোগ নিলে বাড়ে ক্লাউড কম্পিউটিংয়ের চাহিদা। আমাজন, গুগল, ফেসবুক ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে ডেটা স্টোরেজ সেবা গ্রহণ করে অন্যান্য প্রতিষ্ঠান। তা ছাড়া অনলাইন মার্কেটিং এবং যোগাযোগ সেবার চাহিদা বাড়াও গুগল ও ফেসবুকের সম্পদ বৃদ্ধির একটি কারণ।

ধনী গ্রাহক, অর্থাৎ করোনাকালে যাঁদের কর্মহীন হওয়ার শঙ্কা ছিল না, ঘরে থাকায় বরং তাঁদের আয় বৃদ্ধি হয়েছে। টেসলার শেয়ারদরে অস্বাভাবিক বৃদ্ধির পেছনে অবদান রেখেছেন তাঁরা।

প্রযুক্তি খাতের শীর্ষ ধনীদের তালিকায় আরও আছেন ওরাকলের নির্বাহী চেয়ারম্যান ল্যারি এলিসন। গত বছর তাঁর সম্পদের পরিমাণ ৫ হাজার ৯০০ কোটি ডলার থেকে বেড়ে ৯ হাজার ৩০ কোটি ডলার হয়েছে। একই মেয়াদে ডেল টেকনোলজিসের সিইও মাইকেল ডেলের সম্পদ প্রায় দ্বিগুণ হয়েছে, ২ হাজার ২৯০ কোটি ডলার থেকে বেড়ে হয়েছে ৪ হাজার ৪৪০ কোটি ডলার।

সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেনের কোভিড-১৯ রিলিফ প্যাকেজের দুই-তৃতীয়াংশ কেবল করোনাকালে হওয়া মুনাফা থেকেই দিতে পারবেন মার্কিন বিলিয়নিয়াররা।

তবে মার্কিন অর্থনীতির চিত্র কিন্তু পুরোপুরি উল্টো, তাঁদের এই সম্পদ বৃদ্ধির সঙ্গে মেলে না। গত বছর বেকারত্ব যেমন বেড়েছে, ঘরছাড়া মানুষের সংখ্যাও ছিল উদ্বেগজনক। সম্পদবৈষম্যের চিত্র প্রকট হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
February 20, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালেন আনোয়ার ইব্রাহিম

February 20, 2026
January 14, 2026

বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ

January 14, 2026
সর্বশেষ
  • চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক
  • শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান

চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

June 26, 2026

গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক

June 26, 2026

শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা

June 26, 2026

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা

June 24, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক
  • শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.