Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Friday, March 6
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বিনোদন»দীপিকার ক্যারিয়ারের উন্নতি ও খ্যাতির পেছনে হাত ছিল কারিনা কাপুর খানের !
বিনোদন

দীপিকার ক্যারিয়ারের উন্নতি ও খ্যাতির পেছনে হাত ছিল কারিনা কাপুর খানের !

February 17, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

‘রামলীলা’ ছবিটিই যেন আশীর্বাদ হয়ে এসেছিল দীপিকা-রণবীর জুটির জন্য। এরপর সঞ্জয় লীলা বনসালি তাঁর পরের ছবিগুলোর জন্য এই জুটিকেই ট্রাম্পকার্ড হিসেবে নিয়েছিলেন। ‘বাজিরাও মাস্তানি’ কিংবা ‘পদ্মাবত’-এ এই জুটি তাক লাগিয়ে দিয়েছিল।

ছবি হিট, সেই সুবাদে দীপিকা পাড়ুকোনের নাম চলে আসে বলিউডের শীর্ষ তারকার তালিকায়। কিঞ্চিৎ অবাক করা খবর হলো, দীপিকার ক্যারিয়ারের উন্নতি ও খ্যাতির পেছনে হাত ছিল কারিনা কাপুর খানের। এক সাক্ষাৎকারে সেটাই জানালেন কারিনা।

সঞ্জয় লীলা বনসালির ‘রামলীলা’ ছবির লীলা চরিত্রে প্রথম অভিনয় করার কথা ছিল কারিনার। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে আসেন তিনি। সুতরাং পরিচালক সঞ্জয় লীলা বনসালি যান দীপিকার কাছে।

একবার সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, নায়িকাদের জন্য ছবি ছেড়ে দেওয়ার ব্যাপারে তিনিই নাকি গর্ব করতে পারেন। ২০১৩ সালে ‘গোরি তেরে প্যায়ার ম্যায়’ ছবিটি করার জন্য ‘রামলীলা’তে অভিনয়ের সুযোগ ছেড়ে দিয়েছিলেন কারিনা। বক্স অফিসে ‘রামলীলা’ ঝড় তুললেও কারিনার ছবিটি মুখ থুবড়ে পড়ে। এই সিদ্ধান্তের কারণে পরে অবশ্য নিজেকে পাগল মনে হয়েছিল কারিনার।

‘রামলীলা’ ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না দীপিকা ও রণবীর। শুরুতে পরিচালকের কথা হয় কারিনার সঙ্গে। ‘রামলীলা’ ছবির সেটও তত দিনে তৈরি হয়ে যায়। কিন্তু শুটিং শুরু হওয়ার ১০ দিন আগে কারিনা জানান, তিনি এ ছবিতে কাজ করতে পারছেন না।

শুধু তাই নয়, ছবিতে নায়ক হিসেবে সঞ্জয় নিয়েছিলেন সালমান খানকে। শুটিংয়ের ১০ দিন আগে কারিনার ছবি ছেড়ে যাওয়ায় জুটিটাই বদলে ফেলেন পরিচালক। এই সুযোগ ভালোভাবেই কাজে লাগান দীপিকা-রণবীর।

এ রকম ঘটনা এবারই প্রথম তা নয়। এর আগেও একই সমস্যায় পড়েছিলেন সঞ্জয় লীলা বনসালি। ‘ইনশা আল্লাহ’ ছবি থেকেও একইভাবে সরে এসেছিলেন সালমান। ‘রামলীলা’তেও সেই কারিনা-সালমান জুটিকে নিয়েই কাজ করার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু এবারও দুই তারকা তাঁকে নিরাশ করেন। এতে অবশ্য সুবিধাই হয় নতুন এক জুটির। শুধু বলিউডে নয়, বাস্তব জীবনেও পরে জুটি হন দীপিকা-রণবীর।

এর আগেও ‘কাল হো না হো’ ছবিতে নয়না চরিত্রে অভিনয়ের কথা ছিল কারিনা কাপুর খানের। পরিচালক করণ জোহরের সঙ্গে বন্ধুত্ব ভেঙে যাওয়ায় সে সময় কারিনা ‘না’ বলে দিয়েছিলেন। পরে চরিত্রটি করেছিলেন প্রীতি জিনতা।

কাজের প্রতি আন্তরিক হলেও মুডের ওপর নির্ভর করেই কাজ করেন কারিনা কাপুর। তাই অনেক ছবি সই করেও পরে সেগুলোতে কাজ করেননি এই অভিনেত্রী। তিনি মনে করেছিলেন, পরে নিশ্চয়ই সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজের সুযোগ আসবে। কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি।

কারিনা কাপুর খান এখন বিশ্রামে আছেন। কাজ থেকে আপাতত দূরে, দ্বিতীয় সন্তানের মা হওয়ার অপেক্ষায়। অন্যদিকে দীপিকা পাড়ুকোন উড়ছেন হাওয়ায়। হাতে আছে বেশ কয়েকটি ছবি। এরপর তাঁকে দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ছবিতে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

January 6, 2026

ইরফান সাজ্জাদের সঙ্গে দীঘি-ভাবনার ওয়েব সিনেমা

January 6, 2026
January 5, 2026

জনপ্রিয় রিয়েলিটি শোয়ের দুই প্রতিযোগীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল!

January 5, 2026
October 1, 2025

অক্টোবর এলেই ‘শিউলি’কে মনে পড়ে

October 1, 2025
সর্বশেষ
  • বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও দস্যুতা মামলার ৬ আসামি গ্রেফতার
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ঔষধ জব্দ
  • যৌতুকের দাবিতে স্ত্রীর গালে ব্লেড চালানোর অভিযোগ, অভিযুক্ত স্বামী স্বপন
  • পাগলা মসজিদে নিলাম নিয়ে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক
  • শরীয়তপুরে সেমাই কারখানায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা

বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও দস্যুতা মামলার ৬ আসামি গ্রেফতার

March 6, 2026

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ঔষধ জব্দ

March 6, 2026

যৌতুকের দাবিতে স্ত্রীর গালে ব্লেড চালানোর অভিযোগ, অভিযুক্ত স্বামী স্বপন

March 6, 2026

পাগলা মসজিদে নিলাম নিয়ে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

March 6, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও দস্যুতা মামলার ৬ আসামি গ্রেফতার
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ঔষধ জব্দ
  • যৌতুকের দাবিতে স্ত্রীর গালে ব্লেড চালানোর অভিযোগ, অভিযুক্ত স্বামী স্বপন
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.