Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বিনোদন»সংসদ ভবনে টিকা নিলেন সুবর্ণা মোস্তফা।
বিনোদন

সংসদ ভবনে টিকা নিলেন সুবর্ণা মোস্তফা।

February 8, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

টিকা নিলেন গুণী অভিনেত্রী বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য সুবর্ণা মোস্তফা। আজ সংসদ ভবনে জনপ্রিয় এই অভিনেত্রী টিকা গ্রহণ করেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। সুবর্ণা মোস্তফা লিখেছেন, ‘আমার ভ্যাকসিন নেওয়া সম্পন হলো। জনগণকে অত্যন্ত যত্নের সাথে টিকা নেওয়ার ব্যবস্থা করায় ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীব শেখ হাসিনা। জয়বাংলা।’

অভিনেত্রী তারিন, অভিনেত্রী তানিয়া, ইন্তেখাব দিনার, সুমাইয়া শিমু, তানভিন সুইটি, সাইমন সাদিক, নির্মাতা শিহাব শাহীন, সঙ্গীতশিল্পী এলিটা করিম, সঙ্গীতশিল্পী কোনাল, দীপা খন্দকার, সাজু খাদেম, মিলি বাশারসহ ছোট বড়ো পর্দার তারকারা সুবর্ণা মোস্তফার জন্য শুভাশীষ প্রকাশ করেছেন। তারিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আলহাদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীকে বিশাল ধন্যবাদ। জয়বাংলা।’

সুবর্ণা মোস্তফা অভিনেতা গোলাম মুস্তাফার কন্যা এবং ক্যামেলিয়া মোস্তফার বোন। ১৯৮০-এর দশকে তিনি বাংলাদেশের অন্যতম দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে আফজাল হোসেন এবং হুমায়ুন ফরীদির সাথে তার জুটি ব্যাপক দর্শক সমাদর লাভ করে। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের লেখা কোথাও কেউ নেই ও আজ রবিবার টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। টেলিভিশন নাটকের পাশাপাশি তিনি ২২ বছর মঞ্চে অভিনয় করেন।

সুবর্ণা ১৯৮৩ সালে নতুন বউ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল ঘুড্ডি (১৯৮০), নয়নের আলো (১৯৮৪), পালাবি কোথায় (১৯৯৭) ও গহীন বালুচর (২০১৭)। অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

সুবর্ণা মুস্তাফা ১৯৬০ সালের ২ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে। তার পিতা গোলাম মুস্তাফা ছিলেন একজন প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিকার। তার মাতা হোসনে আরা পাকিস্তান রেডিওতে প্রযোজনার দায়িত্বে ছিলেন। মায়ের সহায়তায় মাত্র ৫/৬ বছর বয়সে বেতার নাটকে কাজ করেন। নবম শ্রেণীতে পড়াকালীন তিনি প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন। ১৯৭১ সালের পূর্ব পর্যন্ত তিনি শিশুশিল্পী হিসেবে নিয়মিত টেলিভিশনে কাজ করেছেন।

১৯৭০-এর দশকে সুবর্ণা ঢাকা থিয়েটারে নাট্যকার সেলিম আল দীনের নাটক জন্ডিস ও বিবিধ বেলুন-এ অভিনয় করেন। ১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ঘুড্ডি ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আসেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ছবিটিকে “সময়ের আগে নির্মিত একটি ছবি, অ্যাহেড অব ইটস টাইম” বলে উল্লেখ করেন। ১৯৮৩ সালে নতুন বউ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। নয়নের আলো (১৯৮৪) ছবিতে তার অভিনয় সব শ্রেণীর দর্শককে নাড়া দিয়েছিল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

January 6, 2026

ইরফান সাজ্জাদের সঙ্গে দীঘি-ভাবনার ওয়েব সিনেমা

January 6, 2026
January 5, 2026

জনপ্রিয় রিয়েলিটি শোয়ের দুই প্রতিযোগীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল!

January 5, 2026
October 1, 2025

অক্টোবর এলেই ‘শিউলি’কে মনে পড়ে

October 1, 2025
সর্বশেষ
  • গাছ পড়ে ও তার ছিঁড়ে কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়: দুর্ভোগে ২৭ হাজার গ্রাহক
  • ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা ও সংহতি
  • কালবৈশাখীর তাণ্ডবে কসবায় বিপর্যয়: ২ ঘণ্টা সড়ক বন্ধ, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
  • কসবায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক-বালিকা ফাইনাল অনুষ্ঠিত
  • কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার অবৈধ পণ্য উদ্ধার

গাছ পড়ে ও তার ছিঁড়ে কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়: দুর্ভোগে ২৭ হাজার গ্রাহক

April 29, 2026

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা ও সংহতি

April 29, 2026

কালবৈশাখীর তাণ্ডবে কসবায় বিপর্যয়: ২ ঘণ্টা সড়ক বন্ধ, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

April 28, 2026

কসবায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক-বালিকা ফাইনাল অনুষ্ঠিত

April 28, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • গাছ পড়ে ও তার ছিঁড়ে কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়: দুর্ভোগে ২৭ হাজার গ্রাহক
  • ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা ও সংহতি
  • কালবৈশাখীর তাণ্ডবে কসবায় বিপর্যয়: ২ ঘণ্টা সড়ক বন্ধ, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.