Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»শিক্ষা উপমন্ত্রীকে দিয়ে চট্টগ্রামে টিকাদান শুরু
বাংলাদেশ

শিক্ষা উপমন্ত্রীকে দিয়ে চট্টগ্রামে টিকাদান শুরু

February 7, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বন্দর নগরী চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল করোনাভাইরাসের টিকা নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে টিকা প্রদান কার্যক্রম।

রোববার সকাল পৌনে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি টিকা নেন। এরপর একে একে টিকা নেন স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাসহ আরও অনেকে। টিকা নেওয়া সবাই সুস্থ আছেন।

চট্টগ্রাম মহানগরের পাশাপাশি রোববার সকাল থেকে জেলার ১৪টি উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনসহ আরও অনেকে টিকা নেন।এরপর তাদের সবাইকে পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়।

টিকা নেওয়ার পর শিক্ষা উপমন্ত্রী সাংবাদিকদের বলেন, টিকা নেওয়ার পর নিয়ম অনুযায়ী আধাঘণ্টা অপেক্ষা করেছি। তবে কোনো রকম সমস্যা অনুভব করিনি। আমি ছাড়াও প্রথমদিনে আরও অনেকে টিকা নিয়েছেন।

তিনি বলেন, টিকা কর্মসূচিকে পুঁজি করে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তারা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করার অপচেষ্টা করছে। তবে যতই অপপ্রচার করা হোক না কেন উন্নয়নের রাজনীতি ও প্রগতির রাজনীতিকে তারা কখনও বাধাগ্রস্ত করতে পারবে না। প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা এগিয়ে যাবই।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, আমিসহ টিকা গ্রহণ করা সবাই ভালো আছেন। মহানগরের পাশাপাশি ১৪টি উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিকে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য প্রশাসন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026
April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
সর্বশেষ
  • কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
  • সরাইলে দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪, আহত অন্তত ১০
  • মেয়র আনিসুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে বোন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে
  • বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান
  • বিডি ক্লিনের ১০ বছর পূর্তিতে শাহানা সরকারের শুভেচ্ছা ও প্রশংসা

কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

June 8, 2026

সরাইলে দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪, আহত অন্তত ১০

June 8, 2026

মেয়র আনিসুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে বোন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে

June 8, 2026

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

June 4, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
  • সরাইলে দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪, আহত অন্তত ১০
  • মেয়র আনিসুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে বোন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.