Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আন্তর্জাতিক»কানাডা সরকারের তৈরী সন্ত্রাসী তালিকায় ‘ইসলামিক স্টেট- বাংলাদেশ’ নামে সংগঠনের নাম অন্তর্ভুক্ত হয়েছে।
আন্তর্জাতিক

কানাডা সরকারের তৈরী সন্ত্রাসী তালিকায় ‘ইসলামিক স্টেট- বাংলাদেশ’ নামে সংগঠনের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

February 6, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কানাডা সরকারের চোখে সারা বিশ্বে সক্রিয় সন্ত্রাসী চরমপন্থী গোষ্ঠীর তালিকায় ’ইসলামিক স্টেট- বাংলাদেশ’ নামে একটি সংগঠনের নাম উঠে এসেছে।

কানাডার পাবলিক সেফটি মন্ত্রণালয় বুধবার তাদের সন্ত্রাসী সংগঠনের তালিকা হালনাগাদ করে সেখানে নতুন ১৩টি সংগঠনকে অন্তর্ভুক্ত করে।

নতুন এই তালিকায় ‘ইসলামিক স্টেট- বাংলাদেশ’ নামে একটি সংগঠনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। সরকারি ভাষ্যে বলা হয়, এই সংগঠনটির আরেক নাম- দায়েস বাংলাদেশ।

কানাডা সরকারের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ৭৩টি চরমপন্থী সংগঠন সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত আছে।

এই প্রথম বাংলাদেশের নাম ব্যবহার করা কোনো সংগঠনকে আনুষ্ঠানিকভাবে সরকারি তালিকায় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হল।

কানাডা সরকারের ভাষ্য অনুসারে, ২০১৪ সালে গঠিত এই সংগঠনটি বাংলাদেশে তাদের অনুসারীদের সে দেশের রাজনীতিবিদ, সংসদ সদস্য, আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য, এমনকি অমুসলিমদের উপর হামলার উৎসাহ দিয়েছে।

পাবলিক সেফটি বিভাগের ভাষ্য অনুসারে, ২০১৪ সালের আগস্ট মাসে আইএস প্রধান আবু বকর বাগদাদির নেতৃত্বের প্রতি অনুগত্য প্রকাশ করে বাংলাদেশি বংশোদ্ভূতদের একটি গ্রুপ ‘বেঙ্গলি মুসলিম’ গঠনের লক্ষ্য নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠা করে।

২০১৬ সালে ঢাকার হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার পরিকল্পনাকারী দুইজনের একজন এই গ্রুপের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়।

কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান বলেন, ইসলামিক স্টেট-বাংলাদেশ  বা দায়েস- বাংলাদেশ নামে যে সন্ত্রাসী সংগঠনের অস্তিত্বের কথা কানাডার পাবলিক সেফটি মন্ত্রণালয়ের তালিকায় এসেছে, তা নিঃসন্দেহে উদ্বেগজনক।

ধর্ম তথা উগ্র সাম্প্রদায়িক মৌলবাদের নামে যে কোন সন্ত্রাসী সংগঠনের ক্ষেত্রেই জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

কানাডা সরকারের সন্ত্রাসী সংগঠনের তালিকায় বাংলাদেশের নাম থাকায় প্রবাসী বাঙ্গালীদের মধ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন- এই মুহূর্তে এ ধরনের খবরে আমরা বিস্মিত, হতবাক।  বিদেশের মাটিতে আমরা কোনভাবেই দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে দেব না।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
February 20, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালেন আনোয়ার ইব্রাহিম

February 20, 2026
January 14, 2026

বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ

January 14, 2026
সর্বশেষ
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে স্বাক্ষরিত দুই সমঝোতা স্মারক
  • ব্রাক্ষণবাড়িয়া কসবায় বিনাউটি গ্রামে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ঈদ সামনে রেখে কসবা-আখাউড়া সীমান্তে ভারতীয় গরুর চোরাচালান বৃদ্ধি, দুশ্চিন্তায় দেশীয় খামারিরা
  • শিবচরে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেনের বিরুদ্ধে

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে স্বাক্ষরিত দুই সমঝোতা স্মারক

May 14, 2026

ব্রাক্ষণবাড়িয়া কসবায় বিনাউটি গ্রামে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ গ্রামবাসী

May 14, 2026

ঈদ সামনে রেখে কসবা-আখাউড়া সীমান্তে ভারতীয় গরুর চোরাচালান বৃদ্ধি, দুশ্চিন্তায় দেশীয় খামারিরা

May 13, 2026

শিবচরে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

May 13, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে স্বাক্ষরিত দুই সমঝোতা স্মারক
  • ব্রাক্ষণবাড়িয়া কসবায় বিনাউটি গ্রামে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ঈদ সামনে রেখে কসবা-আখাউড়া সীমান্তে ভারতীয় গরুর চোরাচালান বৃদ্ধি, দুশ্চিন্তায় দেশীয় খামারিরা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.