Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 12
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»জামিন পেলেন জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক
বাংলাদেশ

জামিন পেলেন জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক

January 13, 20202 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
জাতীয় অর্থনীতির সম্পাদক কিবরিয়ার জামিন
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক এম জি কিবরিয়া চৌধুরীকে জামিন দিয়েছেন নোয়াখালীর একটি আদালত। আজ সোমবার দুপুরে কিবরিয়া চৌধুরীকে নোয়াখালীর ৬ নম্বর আমলি আদালতে হাজির করে সোনাইমুড়ী থানার পুলিশ।

আদালতে কিবরিয়া চৌধুরীর পক্ষে জামিনের আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মোল্লা হাবিবুর রছুল মামুন। তাঁকে সহায়তা করেন আরও বেশ কয়েকজন আইনজীবী। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহীন আবেদন শুনানি শেষে কিবরিয়া চৌধুরীর জামিন মঞ্জুর করেন। আদালতের জিআরও শাখার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রোববার রাত আটটার দিকে মতিঝিলের পত্রিকা অফিস থেকে কিবরিয়া চৌধুরীকে পল্টন থানার পুলিশের সহায়তা গ্রেপ্তার করে সোনাইমুড়ী থানার পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হক রাত ১২টার দিকে তাঁকে নিয়ে সোনাইমুড়ী থানায় পৌঁছান। আজ দুপুরের দিকে তাঁকে আদালতে পাঠানো হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, জাতীয় অর্থনীতি পত্রিকার চেয়ারম্যান মনিরুন নেছা মিনু এবং সম্পাদক ও প্রকাশক এম জি কিবরিয়া চৌধুরীর বিরুদ্ধে গত ১১ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে তমা গ্রুপের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহা আতাউর রহমান ভূঁইয়া মানিক একটি মামলা করেন।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি আবদুস সামাদ বলেন, এজাহারে আতাউর রহমান ভূঁইয়া অভিযোগ করেন, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকায় গত ২৭ নভেম্বর তারিখের সংখ্যায় তাঁর বিরুদ্ধে ‘তমা গ্রুপের মালিক মানিক হাজার কোটি টাকার মালিক, জামায়াত শিবির বিএনপি হয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি’ শিরোনামে একটি সংবাদ প্রচার করে। এই সংবাদ আসামিদের ফেসবুক পেজে প্রচার ও প্রকাশ করেন।

জামিন লাভের পর বিকেল চারটার দিকে আদালত প্রাঙ্গণে এম জি কিবরিয়া চৌধুরী উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলা সত্য প্রকাশ থেকে তাঁকে পিছু হটাতে পারবে না।

News Link >>

 

জামিন পেলেন জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
March 12, 2026

হিলিতে সাংবাদিক ও বিশিষ্টজনদের নিয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

March 12, 2026
সর্বশেষ
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ১
  • আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সুরক্ষা ফাউন্ডেশনের কক্সবাজার জেলা কমিটি ঘোষণা
  • পর্তুগালে প্রবাসীদের সঙ্গে উন্নয়ন ভাবনা ভাগ করলেন কবীর আহমেদ ভূঁইয়া
  • কসবায় গোপীনাথপুরে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় মদ-গাঁজা উদ্ধার, মামলা দায়ের
  • কসবায় মাদলা সীমান্তে বিজিবির অভিযানে ভারত ফেরত ৩ বাংলাদেশি আটক

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ১

May 12, 2026

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সুরক্ষা ফাউন্ডেশনের কক্সবাজার জেলা কমিটি ঘোষণা

May 11, 2026

পর্তুগালে প্রবাসীদের সঙ্গে উন্নয়ন ভাবনা ভাগ করলেন কবীর আহমেদ ভূঁইয়া

May 11, 2026

কসবায় গোপীনাথপুরে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় মদ-গাঁজা উদ্ধার, মামলা দায়ের

May 11, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ১
  • আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সুরক্ষা ফাউন্ডেশনের কক্সবাজার জেলা কমিটি ঘোষণা
  • পর্তুগালে প্রবাসীদের সঙ্গে উন্নয়ন ভাবনা ভাগ করলেন কবীর আহমেদ ভূঁইয়া
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.