বুধবার, ১১ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মণিরামপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের অবস্থান ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ জাহিদুর রহমান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০২ pm
৫
মণিরামপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের অবস্থান ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা ও নাশকতা আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ১০নভেম্বর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মণিরামপুর উপজেলা পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে যুব দলের নেতা কর্মীরা।উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোতাহারুল ইসলাম রিয়াদের নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

এ সময় তারা উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে সকাল থেকে দুপুর পর্যন্ত সতর্ক অবস্থান করতে দেখা যায়। দেশের চলমান পরিস্থিতিতে যেকোন ধরনের বিশৃঙ্খলা নাশকতা কিংবা জন নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকান্ডের বিরুদ্ধে সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, মাসুদ পারভেজ রুবেল,উপজেলা যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই দিনে আওয়ামী লীগের নাশকতা, অপতৎপরতার ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলের নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী। মিছিলটি মণিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।এ সময় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দেন তাদের স্লোগানের মধ্যে ছিল আমরা সবাই জিয়ার সেনা ভয় করিনা বুলেট বোমা।এর আগে একই দিন সকালে একই ইস্যুতে উপজেলা ও পৌর যুবদলের নেতা কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!