নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচির কোনো প্রভাব পড়েনি নরসিংদীর মনোহরদীতে।
মঙ্গলবার(১০ নভেম্বর) সকাল থেকেই উপজেলার জনজীবন স্বাভাবিক রয়েছে। উপজেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল করছে। খোলা রয়েছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। কর্মস্থলেও মানুষের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারগুলোতে মানুষের চলাচল ছিল স্বাভাবিক।
এদিকে, কোথাও অবরোধের সমর্থনে পিকেটিং বা কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে অবরোধকে কেন্দ্র করে মনোহরদীতে কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়নি।