বুধবার, ১১ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রাজশাহীতে বিমানবন্দর প্রধান ফটকের সামনে ফুল গাছের ঝোপ থেকে ২ টি গ্রেনেড উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালিউল্লাহ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৭ pm
৬
রাজশাহীতে বিমানবন্দর প্রধান ফটকের সামনে ফুল গাছের ঝোপ থেকে ২ টি গ্রেনেড উদ্ধার

​জেলা প্রতিনিধি ,

নবী ওয়ালীউল্লাহ

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন শাহ মখদুম বিমানবন্দর এলাকার প্রধান ফটকের সামনে থেকে অবিস্ফোরিত দুটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫-এর সিটিসি (সিপিএসসি) এবং সদর কোম্পানির একটি চৌকস দল মহানগর পুলিশের (আরএমপি) সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিমানবন্দর প্রধান ফটকের সম্মুখে থাকা একটি ফুল গাছের ঝোপের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার করা হয়।

​এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, গ্রেনেড দুটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। এটি কীভাবে বা কাদের মাধ্যমে সেখানে এল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!