মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পঞ্চগড়ে আওয়ামী লীগের মামলার আসামি বিএনপি-জামায়াত কর্মী, হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নিতিশ চন্দ্র বর্মন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৯ pm
১৩
পঞ্চগড়ে আওয়ামী লীগের মামলার আসামি বিএনপি-জামায়াত কর্মী, হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

​নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি:

​পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনে বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে আসামি করার প্রতিবাদে এবং হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

​সোমবার (নভেম্বর ৯) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেব বাজার এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে হাড়িভাসা-সাহেব বাজার সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার নারী-পুরুষ, শিশুসহ ভুক্তভোগীদের পরিবারের সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

​মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী পরিবারের সদস্য নাহিদা আক্তার লাজু, সফিয়ার রহমান এবং ভুক্তভোগী নিজেই জাহাঙ্গীর আলম।

​বক্তারা বলেন, কিছুদিন আগে সদর থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ একটি মামলা দায়ের করে। ওই মামলায় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপির কর্মী জাহাঙ্গীর আলম ও ওয়ার্ড জামায়াতের কর্মী আমিনার রহমানকে যথাক্রমে ১১ ও ১২ নম্বর আসামি করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান পরিকল্পিতভাবে তাঁদের ওই মামলায় ফাঁসিয়েছেন বলে দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এই মিথ্যা মামলার কারণে তাঁরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা। অবিলম্বে মামলা থেকে তাঁদের অব্যাহতি দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

​তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান বলেন, “তাদের সাথে আমার জমি নিয়ে বিরোধ আছে, সেটা ঠিক। কিন্তু মামলাটি দায়ের করেছে পুলিশ, আমি তো করিনি। পুলিশ যাচাই-বাছাই করেই মামলাটি করেছে। আমি কেন তাদের ফাঁসাতে যাব? আর আমি বললেই কি পুলিশ শুনবে? সারাদেশে তো পুলিশ অভিযান চালাচ্ছে।”

​এ বিষয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম বলেন, “যদি কোনো বিএনপি বা জামায়াত কর্মীর নামে মামলায় থাকে, তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এছাড়া কাউকে বিনা কারণে হয়রানি করা হচ্ছে না বলে জানিয়েছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!