মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার সালাউদ্দিন, হত্যা-চাঁদাবাজিসহ ২০ মামলার আসামি।

মোঃ সৌরভ হোসেন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০ pm
১৩
মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার সালাউদ্দিন, হত্যা-চাঁদাবাজিসহ ২০ মামলার আসামি।

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সালাউদ্দিন ছালা ঢালী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে প্রায় ২০টি মামলা রয়েছে বলে জানা গেছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাউদ্দিন ছালা ঢালী মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদী গ্রামের আব্দুল জলিল ঢালীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সালাউদ্দিন ছালা ঢালীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে প্রায় ২০টি মামলা রয়েছে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অবশেষে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

তবে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!