মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভাঙ্গায় মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩

মামুন মিঞা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০০ pm
৬৮
ভাঙ্গায় মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩

ফরিদপুরের ভাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারী ও দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার কালামৃধা ইউনিয়ন পরিষদের ভেতর থেকে তাদের আটক করা হয়।

ভাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ভাঙ্গা থানার এসআই মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন কিলো-৭ ডিউটি পালন করছিলেন। এ সময় কালামৃধা ইউনিয়ন পরিষদের ভেতরে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ভাঙ্গা উপজেলার পাতরাইল দিঘীরপাড় গ্রামের এস্কান্দার আলীর ছেলে হাসান আল মনসুর (২৩), একই গ্রামের বিল্লাল মাতুব্বরের ছেলে মুরাদুল মাতুব্বর (২৩) এবং চান্দ্রা গ্রামের মৃত লোকমান মাতুব্বরের মেয়ে সম্পা বেগম (২৪)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে মোট সাত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার (৯ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!