মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযান: হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অপহরণ মামলার ২

মোঃ ফরিদ হোসেন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ pm
১২
গাজীপুরে পুলিশের বিশেষ অভিযান: হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অপহরণ মামলার ২

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি।

গাজীপুর মহানগর পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী, অপহরণ মামলার দুই আসামি এবং নয়জন মাদকসেবীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (০৯ নভেম্বর ২০২৬) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩২ গ্রাম বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নির্মূল এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে টঙ্গী পশ্চিম থানা এলাকায় পুলিশের এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি অপহরণ মামলায় জড়িত দুই আসামি এবং মাদকসেবনের অভিযোগে আরও নয়জনকে আটক করা হয়।

অভিযান শেষে গ্রেফতারকৃত মোট ১২ জনকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের এ ধরনের অভিযান মাদক নির্মূল, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!