থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকবিরোধী অভিযান পরিচালনা, মাদক কারবারিদের গ্রেপ্তার, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং সাধারণ মানুষকে দ্রুত আইনি সেবা প্রদানে ভূমিকা রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) জেলা পুলিশের আয়োজনে শরীয়তপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে প্রশংসাপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার রওনক জাহান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফিনসহ জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মো. আনোয়ার হোসেন বলেন, “এ অর্জন আমার একার নয়, এটি নড়িয়া থানা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। নড়িয়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষকে দ্রুত আইনি সেবা দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।
ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চাই।”
জেলা পুলিশের এ স্বীকৃতিতে নড়িয়া থানা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ ও কর্মস্পৃহা আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের