মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: ৩ ইউনিয়নে বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

অভিজিত শীল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ pm
১২
 জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: ৩ ইউনিয়নে বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

অভিজিত শীল নাচোল , (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে উপজেলার তিনটি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে উপজেলা বিএনপি।

​সোমবার (৯ নভেম্বর) বিকেলে নাচোল ডাকবাংলো চত্বরে উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​নাচোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু)।

​বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, নাচোল সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপি’র সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, ফতেপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, নেজামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইদুর রহমান মধু, সাধারণ সম্পাদক আফান আলী এবং যুবনেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

​নাচোল পৌর বিএনপি’র সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে উপজেলার তিনটি ইউনিয়নে বিএনপির প্রাথমিক দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রার্থী ঘোষণার ফলে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের মাঝে নির্বাচনী তৎপরতা ও সাংগঠনিক গতিশীলতা আরও বৃদ্ধি পাবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!