সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভোলা সদর থানা পুলিশের অভিযানে ১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ আটক ১

উপজেলা প্রতিনিধি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৩ pm
১৭
ভোলা সদর থানা পুলিশের অভিযানে ১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ আটক ১

মোঃ মেহেদী হাসান সুমন 

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)  দিকনির্দেশনায় ভোলা সদর মডেল থানাধীন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

০৮ নভেম্বর ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে সময় ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গুপ্তমুন্সি এলাকায় কালা মিয়া ঘোষ বাড়ির সিরাজ মিয়ার গরুর ঘরের সামনে রাস্তা থেকে জনগণের সহায়তায় মোঃ সুমন (৩২)-কে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃত সুমনের পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনের জিপারে মোড়ানো অবস্থায় ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ১.৭ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৫,১০০ টাকা।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।মাদক নির্মূলে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!