রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নাচোল থেকে শিবগঞ্জে পাচারের সময় ১৫ বস্তা সার আটক

অভিজিত শীল
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ pm
৩
নাচোল থেকে শিবগঞ্জে পাচারের সময় ১৫ বস্তা সার আটক

অভিজিত শীল নাচোল ,( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে পাচারের সময় ১৫ বস্তা রাসায়নিক সার আটক করেছে স্থানীয়রা । পরে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ জানানো হয়। অতি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেন উপজেলা কৃষি কর্মকর্তা। সার পাচারের অভিযোগে তিন চাক্কার অটো গাড়ির এক চালককে সারের গাড়িসহ নিয়ে যাওয়া হয় এবং সার জব্দ করে গাড়ির চালককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৮ নভেম্বর) আনুমানিক ৮টা দিকে নাচোল উপজেলা থেকে অটো গাড়ি করে রাসায়নিক সার জেলার শিবগঞ্জ উপজেলার উদ্দেশ্যে কাজলা চৌপুকুরিয়া এলাকা থেকে নিয়ে যাবার সময় নাচোল রহনপুর সড়কে আঝইর নামক স্থানে ১৫ বস্তা সার আটক করেন এলাকার লোকজন।

পরে বিষয়টি নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অবগত করে উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সার পরিবহনের বিষয়ে যাচাই-বাছাই শেষে সার ডিলার বা তার প্রতিনিধি উপস্থিত না থাকায় আইনগত প্রক্রিয়ায় সারগুলো কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। জব্দকৃত সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রকৃত কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়ের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!