রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে বিএনপি।

নুরুল ইসলাম নাহিদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ pm
৩
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে বিএনপি।
রেলি।

প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ

কালিয়াকৈর গাজীপুর।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া র‍্যালিটি গাজীপুর-১ আসনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সড়ক এলাকা প্রদক্ষিণ করে প্রায় ৫০ কিলোমিটার পথ অতিক্রম শেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই উপজেলা ও পৌর বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন। পরে পিকআপসহ বিভিন্ন যানবাহনে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তাঁরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালিটি চন্দ্রা থেকে শুরু হয়ে গাজীপুর-১ আসনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সড়ক এলাকা প্রদক্ষিণ করে। দীর্ঘ পথ অতিক্রম শেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে এসে র‍্যালির সমাপ্তি ঘটে। পরে সেখানে আয়োজিত সমাবেশে নেতারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব, রাজনৈতিক ঐক্য, গণতন্ত্র জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। তিনি বলেন, “৭ নভেম্বরের চেতনা হচ্ছে ঐক্য ও সংহতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এক কাতারে দাঁড়াতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, জাতীয় জীবনে ঐক্য ও সংহতির গুরুত্ব অপরিসীম। দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করতে হবে।

সমাবেশে উদ্বোধনীয় অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। তিনি বলেন, “ঐক্যবদ্ধ শ্রমিকরাই দেশের শক্তি। দেশের অর্থনীতি ও উন্নয়নে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”তিনি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী দেওয়ান মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!