রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শরীয়তপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস -২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ রতন মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ pm
৪৭
শরীয়তপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস -২০২৬ উপলক্ষে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে শরীয়তপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরউদ্দিন আহমেদ অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ মোঃ শফিকুর রহমান কিরণ এবং সংরক্ষিত মহিলা আসন-৩৩-এর সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা উর্মি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম সর্দার নাসির উদ্দিন কালু। তিনি শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বাদল বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব তালুকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি মোঃ জামাল উদ্দিন বিদ্যুৎ, সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মেধা, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক বাদল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক মোল্লা।

এছাড়া শরীয়তপুর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জাকির হালদার, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সহ-সভাপতি মোঃ ইসহাক সর্দার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম আমান মাদবর, সাবেক ছাত্রনেতা ও শরীয়তপুর সরকারি কলেজ শাখার সাবেক জিএস মোঃ খলিলুর রহমান মোল্লা এবং ছাত্রনেতা মোঃ রাশেদ খান মেননসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন এবং জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!