শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কুমারখালীতে অজ্ঞাত ব্যক্তির আকস্মিক মৃত্যু

মোঃ লিটন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ pm
৫২
কুমারখালীতে অজ্ঞাত ব্যক্তির আকস্মিক মৃত্যু
কুমারখালী থানার ছবি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বরুরিয়া এলাকার লাটুর মোড়ে এক অজ্ঞাত ব্যক্তির আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বরুরিয়া এলাকার লাটুর মোড়ে অবস্থিত সোহেলের চায়ের দোকান সংলগ্ন অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। বর্তমানে পুলিশ নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকেই নন্দলালপুর ইউনিয়নের বরুরিয়া এলাকায় অজ্ঞাত ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক না হওয়ায় স্থানীয়রা তার পরিচয় জানতে চাননি। পরে বিকেলে ওই ব্যক্তি লাটুর মোড়ের সোহেলের চায়ের দোকান থেকে একটি পাউরুটি নিয়ে চা বানানোর কথা বলে রাস্তার অপরপাশে চলে যান। কিছুক্ষণ পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে পড়ে যেতে দেখে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চেয়ারে বসান এবং প্রাথমিক সেবা-শুশ্রূষা করেন। তবে আসরের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার মুহূর্তে তিনি মারা যান। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিচয় শনাক্তের চেষ্টা চালায়।

এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সাথে কথা বলে পরিচয় শনাক্তের চেষ্টা করে। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব না হওয়ায় পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) খবর দেওয়া হয়েছে। পিবিআই টিম এসে আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করবে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!