নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি :
সারা দেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ সিজন-২ এর ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন হয়েছে।
উল্লেখ্য যে,
"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভউদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায়
আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণিল আয়োজনে স্থানীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি গ্রহণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার মোঃ আব্দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ আল রায়হান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মোঃ আব্দুর রহমান , সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাজাহান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ হাসান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম মানিক প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা।উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি রোমঞ্চকর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। যা, উপভোগ করতে খেলোয়াড় হিসেবে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সুধিবৃন্দগণ।