শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

​হৃদযন্ত্রের দুইটি ভালভ অকেজো: চাতাল শ্রমিক শহীদের জীবন বাঁচাতে প্রয়োজন ৮-১০ লাখ টাকা

নিতিশ চন্দ্র বর্মন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫ am
৩৯
​হৃদযন্ত্রের দুইটি ভালভ অকেজো: চাতাল শ্রমিক শহীদের জীবন বাঁচাতে প্রয়োজন ৮-১০ লাখ টাকা

​নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান শহীদ আলম (২৫)—পেশায় একজন চাতাল শ্রমিক। অর্থাভাবে ধুঁকতে থাকা এই তরুণের জীবনে এখন নেমে এসেছে এক গভীর অমাবস্যা। হৃদযন্ত্রের গুরুতর অসুস্থতায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তার বেঁচে থাকার একমাত্র উপায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে হৃদযন্ত্রে দুটি নতুন ভালভ প্রতিস্থাপন করা, যার জন্য প্রয়োজন প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে কাজের সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা শুরু হয় শহীদ আলমের, সঙ্গে শুরু হয় রক্তবমি। দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

​সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে সহকারী রেজিস্ট্রার ডা. মো. আসিফ আহসান চৌধুরী জানান, শহীদের হৃদযন্ত্রের দুটি ভালভই নষ্ট হয়ে গেছে। এক মাসের মধ্যে অস্ত্রোপচার করে ভালভ প্রতিস্থাপন করতে হবে, অন্যথায় তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে।

​কান্নাজড়িত কণ্ঠে শহীদের বাবা নুর ইসলাম বলেন, ‘পঞ্চগড়, দিনাজপুর, রংপুর ও ঢাকায় চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে এক লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে। আমাদের শেষ সম্বল বলতে যা ছিল—গরু ও হাঁস-মুরগি বিক্রি করে দিয়েছি। এলাকাবাসীর কিছু সহযোগিতাও পেয়েছি। কিন্তু এত বড় অংকের টাকা জোগাড় করার সামর্থ্য আমাদের নেই।’ একমাত্র সন্তানকে বাঁচাতে তিনি প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন। ​সহায়তা পাঠানোর ঠিকানা:

​মোবাইল ও নগদ নম্বর: ০১৮৪৫-০১৬১৪৮ (নগদ)

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!