প্রতিবেদক | গাজীপুর মোঃ ফরিদ হোসেন
বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার, আদালতে সোপর্দ
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন ৭ জনসহ বিভিন্ন মামলায় মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে সাতজন সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন এবং অপর পাঁচজন জিএমপি প্রসিকিউশন মামলার আসামি।
সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন ৭ জন
গ্রেফতারকৃতরা হলেন—
১. নাঈম (২৫), পিতা- কালাম, মাতা- নাজমা, সাং- দমদমা পূর্বপাড়া, থানা- সিংড়া, জেলা- নাটোর। বর্তমান ঠিকানা- চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট, বাসন, গাজীপুর মহানগর।
২. ফিরোজ আহাম্মেদ সুমন (৩৫), পিতা- আঃ কাইয়ুম, মাতা- রেহেনা খাতুন, সাং- মাদলার গোপ, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ। বর্তমান ঠিকানা- বাসন জুয়েল মার্কেট, গাজীপুর মহানগর।
৩. মোঃ মোখলেছ আলী (৩০), পিতা- আবুল হোসেন, মাতা- মুর্শিদা খাতুন, সাং- পূর্বধারা (পূর্বপাড়া), থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ। বর্তমান ঠিকানা- চান্দনা চৌরাস্তা, নয়েব বাড়ি, রোকনের বাসার ভাড়াটিয়া, বাসন, গাজীপুর।
৪. মোঃ সোহাগ মিয়া ওরফে সোহাগ ওরফে আলমগীর (২২), পিতা- মৃত হাফিজ উদ্দিন, মাতা- মজিরন, সাং- দড়িতেঘড়ি, থানা- নকলা, জেলা- শেরপুর। বর্তমান ঠিকানা- বাসন, হোসেন মার্কেট, গাজীপুর মহানগর।
৫. হৃদয় ভান্ডারী (১৯), পিতা- হানিফ ভান্ডারী, মাতা- রেজিয়া খাতুন, সাং- উত্তর মীর্জানগর শেরপুর কান্দাপাড়া, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী। বর্তমান ঠিকানা- আরিছপুর, সরকার বাড়ি, শামীমের বাসার ভাড়াটিয়া, টঙ্গী পূর্ব, গাজীপুর।
৬. আবু সাঈদ (২২), পিতা- আঃ রউফ, মাতা- শাহিনা আক্তার, সাং- পানাহার পশ্চিম হাটি, থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ। বর্তমান ঠিকানা- গুলশান-২, শাহজাদপুর বাশতলা, ক্যামব্রিয়ান কলেজের বিপরীত পাশে রমজানের বাসার ভাড়াটিয়া, গুলশান, ডিএমপি।
৭. জাহিদুল ইসলাম শুভ (২৩), পিতা- জহিরুল ইসলাম, মাতা- সালমা বেগম, সাং- দশো নারায়ণপুর, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর। বর্তমান ঠিকানা- রথখোলা, মিলনের বাসার ভাড়াটিয়া, সদর, গাজীপুর মহানগর।
জিএমপি প্রসিকিউশন মামলায় গ্রেফতার আরও ৫ জন
এছাড়া জিএমপি প্রসিকিউশন মামলায় গ্রেফতারকৃত অপর পাঁচজন হলেন—
৮. মোঃ সিয়াম (২৮), পিতা- শহিদুল ইসলাম (পাগল), মাতা- ফজিলা, সাং- চড়া ভাঙ্গা, থানা- আতাইকুলা, জেলা- পাবনা। বর্তমান ঠিকানা- মালেকের বাড়ি, স্বপনের বাসার ভাড়াটিয়া, গাছা, গাজীপুর মহানগর।
৯. আব্দুল্লাহ আল নোমান (১৮), পিতা- রফিকুল ইসলাম, মাতা- জান্নাতুল ফেরদৌসী, সাং- মাঝগ্রাম, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালী। বর্তমান ঠিকানা- তেলিপাড়া টিএনটি বাজার, আলমের বাসার ভাড়াটিয়া, বাসন, গাজীপুর মহানগর।
১০. অলক সরকার (২৬), পিতা- মৃত অনীল কৃষ্ণ সরকার, মাতা- শিবানী মজুমদার, সাং- সাসাকান্দি, থানা- মুকছেদপুর, জেলা- গোপালগঞ্জ। বর্তমান ঠিকানা- নলজানী, জনির বাসার ভাড়াটিয়া, বাসন, গাজীপুর মহানগর।
১১. মোঃ সুপল মিয়া (১৮), পিতা- মোঃ আবু তাহের, মাতা- মৃত লাইলী আক্তার, সাং- জলভাঙ্গা, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ। বর্তমান ঠিকানা- চান্দনা, রওশন সড়ক, নয়নের বাসার ভাড়াটিয়া, বাসন, গাজীপুর মহানগর।
১২. আবু ইউসুফ আবির (২০), পিতা- মানিক ফকির, মাতা- হাবিবা খাতুন, সাং- ধলা নামাপাড়া, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ। বর্তমান ঠিকানা- শরিফপুর, মালেকের বাড়ি, মাতৃছায়া ভিলা, গাছা, গাজীপুর মহানগর।
আদালতে প্রেরণ
বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে সর্বমোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে..