বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আত্রাইয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালেন স্থানীয়রা ও জনপ্রতিনিধি

মোঃ কমল হোসেন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ pm
২৯
আত্রাইয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালেন স্থানীয়রা ও জনপ্রতিনিধি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা স্টেশন সংলগ্ন বেড়াহাসন রেলগেটের পাশে নাম-পরিচয়হীন এক অসহায় ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ক্ষুধা, দারিদ্র্য আর প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করে মানবেতর জীবনযাপন করছিলেন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নিজের তৈরি ছোট্ট একটি ছাউনিতে গত ৩-৪ দিন ধরে কাটছিল তাঁর দিন-রাত।

বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তাঁদের বিবেককে নাড়া দেয়। অসহায় মানুষটির দুরবস্থা দেখে মানবিক দায়িত্ববোধ থেকে স্থানীয়রা এগিয়ে আসেন। তাঁর থাকার জন্য একই স্থানে তৈরি করে দেন একটি ছোট্ট ছাউনি, যাতে অন্তত বৃষ্টি ও ঝড় থেকে কিছুটা আশ্রয় নিতে পারেন তিনি।

এদিকে বিষয়টি ১ নম্বর শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মামুনুর রশিদের নজরে এলে তিনি দ্রুত আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান (ইউএনও) মহোদয়কে অবহিত করেন। খবর পাওয়ার পরপরই তিনি অসহায় ব্যক্তিটির পাশে দাঁড়ান এবং প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেন।

মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা—এ ঘটনার মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা সেই মানবিকতারই এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সমাজে এমন অনেক অসহায় মানুষ রয়েছেন, যাঁদের নেই কোনো পরিচয়, নেই মাথা গোঁজার ঠাঁই কিংবা দুবেলা খাবারের নিশ্চয়তা। তাঁদের প্রতি একটু সহানুভূতি, সামান্য সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ বদলে দিতে পারে জীবনের কঠিন মুহূর্তগুলো।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!