বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাসন থানা পুলিশের অভিযানে হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তল উদ্ধার

মোঃ ফরিদ হোসেন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৬ pm
১১
বাসন থানা পুলিশের অভিযানে হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তল উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: মোঃ ফরিদ হোসেন

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে বাসন থানার এএসআই (নিরস্ত্র) পারভেজ মল্লিকের গুলিভর্তি পিস্তলটি হারিয়ে যায়। ঘটনার পর থেকেই হারিয়ে যাওয়া অস্ত্রটি উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাঃ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিরস্ত্র) মোঃ জহুরুল ইসলাম, এসআই (নিরস্ত্র) মোঃ নাহিদ আল রেজা, এএসআই (নিরস্ত্র) মোঃ সানিউল আলম, ড্রাইভার কনস্টেবল/১০২৭ মোঃ বুলবুল আহমেদ, কনস্টেবল/৩৬৭ মোঃ সোহাগ মিয়া, কনস্টেবল/৭৬৫ মোঃ শাহিন খান এবং কনস্টেবল/১৬৬ মোঃ রিপন মিয়া।

পুলিশের দলটি বাসন থানাধীন বারবৈকা মুচিপাড়া, টিএন্ডটি রোডের বিপরীতে জনৈক প্রফেসর মোঃ সিরাজুল ইসলামের চারতলা ভবনের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত খালি জায়গায় অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

দীর্ঘ কয়েক দিনের অভিযানের পর হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তল উদ্ধার করতে সক্ষম হওয়ায় বাসন থানা পুলিশের এ অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!