বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান

মোঃগোলাম কিবরিয়া
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ pm
১১
ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্ট: গোলাম কিবরিয়া, খুলনা

খুলনায় জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন

ক্রীড়াকে কেবল বিনোদন নয়, বরং একটি সম্মানজনক পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক মেগা ইভেন্ট ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী।

*বর্ণাঢ্য ও প্রাণবন্ত উদ্বোধনী মুহূর্ত*

নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এদিন বিকেল ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় চারদিক মুখরিত হয়ে ওঠে হাজারো ক্রীড়াপ্রেমী ও খুদে শিক্ষার্থীর জয়ধ্বনিতে।

স্টেডিয়ামে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী একটি সুসজ্জিত গাড়িতে মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোর, তরুণ ক্রীড়াবিদ ও সাধারণ দর্শকদের অভিবাদনের জবাব দেন। এ সময় তাদের সঙ্গে উষ্ণ শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থীরা। পুরো স্টেডিয়াম চত্বরে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

*তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের বিশেষ উদ্যোগ*

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং তৃণমূল পর্যায় থেকে লুকিয়ে থাকা মেধা ও প্রতিভাকে খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিজন-১ এর সাফল্যের ধারাবাহিকতায় আয়োজিত ‘সিজন-২’ দেশের ক্রীড়া ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, জেলা প্রশাসন এবং ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!