বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সারিয়াকান্দিতে জব্দ করা সার বিক্রি ১০ কৃষকের কাছে

মোঃ রাশেদ মিয়া
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৮ pm
৫
সারিয়াকান্দিতে জব্দ করা সার বিক্রি ১০ কৃষকের কাছে
সারিয়াকান্দিতে জব্দ করা সার চরাঞ্চলের ১০ কৃষকের কাছে বিক্রি

অন্য উপজেলায় নেওয়ার পথে প্রশাসনের অভিযানে জব্দ হওয়া ২০ বস্তা ডিএপি সার বিক্রি করা হয়েছে স্থানীয় কৃষকদের কাছে। সরকারি নির্ধারিত মূল্যে বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের ১০ জন কৃষকের মধ্যে এসব সার বিক্রি করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের কাছে সার বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্মৃতিন্নাহার বিথী।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, গত রোববার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা এলাকায় বাঙালি ব্রিজসংলগ্ন স্থানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় গাবতলী উপজেলার পেরিরহাট থেকে ধুনট উপজেলায় নেওয়ার পথে একটি অটোভ্যান থেকে ২০ বস্তা বা এক হাজার কেজি ডিএপি সার জব্দ করা হয়।

পরে জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় সার পরিবহনকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়।

পরবর্তী সময়ে জব্দ করা সার কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির সিদ্ধান্ত নেয় কৃষি বিভাগ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার চরাঞ্চলের ১০ জন কৃষকের কাছে ২০ বস্তা সার বিক্রি করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জানান, জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে চরাঞ্চলের ১০ জন কৃষকের কাছে বিক্রি করা হয়েছে। বিক্রিলব্ধ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!