বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয়

নিউজ ডেস্ক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪০ pm
৪১
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয়

যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে দুইজন বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত এবং কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমানও পুনর্নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রাথমিক ফলাফলে জানা গেছে, জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে শেখ রহমানের বিপক্ষে সাধারণ নির্বাচনে কোনো প্রার্থী না থাকায় তাকে ভোটের লড়াইয়ে নামতে হয়নি। নির্বাচনি ফলের প্রাথমিক হিসাবে তার নামে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে। 

এর আগে গত ১৯ মে ডেমোক্রেটিক দলের প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে হারিয়ে দলের মনোনয়ন নিশ্চিত করেন শেখ রহমান। ওই নির্বাচনে তিনি পান ৬ হাজার ১৮৮ ভোট, আর ম্যাককয় পান ৫ হাজার ১৬৬ ভোট।

প্রসঙ্গত, শেখ রহমানের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জে। তিনি জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অঙ্গরাজ্যটির ৫ নম্বর সিনেট আসনের প্রতিনিধিত্ব করছেন। 

২০২৪ সালের নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজকে প্রায় দ্বিগুণ ভোটে হারিয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!