বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মোঃ আশিক সাঈদ

মোঃ ফরিদ হোসেন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১২ pm
৯
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মোঃ আশিক সাঈদ

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি মোঃ আশিক সাঈদ। বর্তমানে তিনি ডিআইজি হিসেবে রেলওয়ে পুলিশে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

অন্যদিকে, জিএমপির বর্তমান কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির পর শিল্পাঞ্চল পুলিশের দায়িত্বে পদায়ন করা হয়েছে।

নতুন কমিশনার মোঃ আশিক সাঈদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবেন বলে নগরবাসী প্রত্যাশা করছেন।

গাজীপুর মহানগরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর নেতৃত্বে পুলিশ প্রশাসন আরও গতিশীল ও জনবান্ধব হবে—এমন প্রত্যাশা সচেতন মহলের।

নতুন দায়িত্বে ডিআইজি মোঃ আশিক সাঈদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর কর্মজীবনের সফলতা কামনা করছি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!