মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাসনে পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে ৭ জন গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ pm
৭
বাসনে পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে ৭ জন গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার এজাহারনামীয় আসামি, পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি এবং জিএমপি অধ্যাদেশে দায়ের করা প্রসিকিউশন মামলার আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বাসন থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এসব আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১০ লিটার দেশীয় মদ সংক্রান্ত মাদক মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতা-মৃত আফাজ উদ্দিন, মাতা-আমেনা বেগম, স্থায়ী ঠিকানা কুশারিয়া, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল। বর্তমানে তিনি বাসন সড়ক এলাকায় মনিরের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

অপর আসামি মোঃ মামুন (৩০), পিতা-মৃত নুর আমীন, মাতা-মাহমুদা, স্থায়ী ঠিকানা শেরোডাঙ্গা, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া পেয়ারা বাগান এলাকায় মিজানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এদিকে, পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ কামরুল হাসান (২০), পিতা-আব্দুল কাদির, মাতা-মোসাঃ কদবানু, স্থায়ী ঠিকানা মায়াঘাসী, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর। তার বর্তমান ঠিকানা কালিরহাত, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ।

অপরজন মোঃ মুন্না (৩০), পিতা-মেসের আলী, মাতা-মিনারা বেগম, স্থায়ী ঠিকানা দিবাকরপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা এলাকায় নায়েব বাড়ি, বাবুল মুন্সির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এছাড়া মোঃ ফেরদৌস (৪২), পিতা-আব্দুল আওয়াল, মাতা-ফাতেমা, স্থায়ী ঠিকানা মাহামুদপুর আদবাড়িয়া, থানা-মেলান্দহ, জেলা-জামালপুরকেও পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, জিএমপি অধ্যাদেশে দায়ের করা প্রসিকিউশন মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, মোঃ আব্দুল কুদ্দুস (৪২), পিতা-মোঃ আঃ জব্বার, মাতা-মোসাঃ মনোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা উচিতপুর, থানা-কাহারোল, জেলা-দিনাজপুর। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন টেকনগপাড়া এলাকায় শামীম মন্ডলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

সর্বশেষ গ্রেফতারকৃত আসামি মোঃ আহসান হাবিব আশিক (২১), পিতা-মৃত বাবুল হোসেন, মাতা-মোসাঃ কুলসুম বেগম, স্থায়ী ঠিকানা গজারিয়া (ছোট কাঞ্চনপুর), থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর। বর্তমানে তিনি টেকনগপাড়া এলাকায় রফিক মিয়ার পাশের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার দুই আসামি, পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দিগ্ধ তিন আসামি এবং জিএমপি অধ্যাদেশের প্রসিকিউশন মামলার দুই আসামিসহ সর্বমোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাসন থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!