মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁয় ক্লিনিকের বসার স্থান থেকে অজ্ঞাত হিন্দু নারীর মরদেহ উদ্ধার

আব্দুল্লাহ আল মাহীদ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ pm
১২৩
নওগাঁয় ক্লিনিকের বসার স্থান থেকে অজ্ঞাত হিন্দু নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা আনুমানিক ৪৫ বছর বয়সী এক হিন্দু নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার প্রসাদপুর বাজার এলাকায় একটি ক্লিনিকের বসার স্থানে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রসাদপুর বাজারের উপজেলা মেডিকেল মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বসার স্থানে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আশপাশের লোকজন ভিড় জমান। পরে খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই নারী এই এলাকার বাসিন্দা নন। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ জেলা মর্গে পাঠানো হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!