মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

​দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নিতিশ চন্দ্র বর্মন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৭ pm
১৩
​দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

:

​দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

​নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:

​পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

​ সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহত ইয়ানুর দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে।

​আহতরা হলেন—বোদা উপজেলার সাতখামার এলাকার সাজ্জাদ হোসেন (২৩) ও জীবন ইসলাম (৩৫) এবং দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭)।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ধরধরা পুল এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চালক ও আরোহীরা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়ানুরকে মৃত ঘোষণা করেন। ​আহত অপর তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পুলিশ জানায়, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

​

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!