মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-
মণিরামপুর উপজেলা ১০নম্বর মশ্বিমনগর ইউনিয়নের যুবলীগ নেতা মোঃ আবুল কালাম আজাদ কে গ্রেফতার করেছে মণিরামপুর থানা পুলিশ।
২নভেম্বর (সোমবার) সন্ধ্যায় উপজেলার মশ্বিমনগরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।তিনি মশ্বিমনগর ইউনিয়নের যুবলীগের নেতা হিসেবে পরিচিত।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয় এ সময় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।তবে কোন মামলায় কিংবা কি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।তবে থানা পুলিশ জানিয়েছেন গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।