সোমবার, ০২ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন শরীয়তপুর জেলা যুবদল

মোঃ রতন মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ pm
৩৮
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন শরীয়তপুর জেলা যুবদল

শরীয়তপুর প্রতিনিধি: মোঃ রতন মোল্লা

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনকে কেন্দ্র করে মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শরীয়তপুর জেলা যুবদল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ এ কে এম নাসির উদ্দিন কালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মোঃ জব্বার খান, শরীয়তপুরের পিপি অ্যাডভোকেট দিপু ও মোঃ দুলাল খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি মোঃ জামাল উদ্দিন বিদ্যুৎ, সহসভাপতি মোঃ লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মেধা, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক বাদল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক মোল্লা।

এ ছাড়া উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জাকির হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম আমান মাদবর মোঃ খলিলুর রহমান মোল্লা সাবেক জিএস ও সাবেক সাধারণ সম্পাদক শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদল। সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জেলা যুবদলের সভাপতি মোঃ জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে যারা মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন, তাদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর সিদ্ধান্তই চূড়ান্ত এবং কৃষি বিশ্ববিদ্যালয় ডামুড্যাতেই হবে বলে তিনি দাবি করেন।

এ সময় তিনি টিপু মাদবরের উদ্দেশে বলেন, অপু সাহেবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে দেওয়া বক্তব্যের বিষয়ে তাঁকে সতর্ক হওয়া উচিত। পাশাপাশি বিষয়টি জেলা বিএনপির কাছে তুলে ধরে টিপু মাদবরকে দলের সব ধরনের কর্মকাণ্ড ও সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের দাবি জানান তিনি।

সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা পরিষদের প্রশাসক এ কে এম নাসির উদ্দিন কালু বলেন, টিপু মাদবরের বিষয়ে সাংগঠনিকভাবে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আলোচনার ভিত্তিতে তাঁকে বহিষ্কারের বিষয়টিও বিবেচনা করা হবে বলে তিনি জানান।

সমাবেশে বক্তারা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বন্ধের আহ্বান জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!