সোমবার, ০২ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আটোয়ারীতে জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এবং উদ্যোক্তাদের স্টল পরিদর্শন

নিতিশ চন্দ্র বর্মন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৪ pm
২২
আটোয়ারীতে জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এবং উদ্যোক্তাদের স্টল পরিদর্শন

আটোয়ারীতে জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এবং উদ্যোক্তাদের স্টল পরিদর্শন

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ ও যুবকদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

​উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিরুপমা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান। ​অনুষ্ঠানে উপজেলা বিএনপি'র সভাপতি এ জেড এম বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তারা দেশের যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ​আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়া ৩০ জন শিক্ষার্থীর মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থানের জন্য ৩ জন ব্যক্তিকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে যুব ঋণের চেক প্রদান করা হয়। ​অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় মহিলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তাদের কার্যক্রমের প্রশংসা করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!