সোমবার, ০২ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নাচোলে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ

অভিজিত শীল
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ pm
১৫
নাচোলে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

​আজ রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, সফল যুব উদ্যোক্তা ফাইজুর কবির, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোবারক হোসেন এবং পৌর জামায়াতের সেক্রেটারি খলিলুর রহমান।

​র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সমিতির সদস্য, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠান শেষে যুব আত্মকর্মী ফজলে এলাহীর হাতে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে দেড় লাখ টাকার যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!