গাজীপুর প্রতিনিধি: মোঃ ফরিদ হোসেন
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানা কর্তৃক ৩১ অক্টোবর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার মোট ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এজাহারনামীয় দুই আসামি, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত একজন এবং জিএমপি প্রসিকিউশন মামলার একজন আসামি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এজাহারনামীয় আসামি মোঃ সুজন মিয়া (২৫), পিতা- মৃত ইসমাইল, মাতা- আকলিমা আক্তার, স্থায়ী ঠিকানা- গ্রাম নালহারা, থানা- দেলদুয়ার, জেলা- টাঙ্গাইল। বর্তমান ঠিকানা- কোনাবাড়ী, বাইমাইল নদীর পাড়, ইসমাইলের বাড়ির ভাড়াটিয়া, গাজীপুর এবং মোঃ ওমর ফারুক (৫০), পিতা- মৃত সিরাজুল হক, মাতা- মৃত রওশন আরা, সাং- কোনাবাড়ী, বাইমাইল নদীর পাড়, গাজীপুরকে গ্রেফতার করা হয়।
এছাড়াও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাজিব চৌধুরী, পিতা- মোঃ আলমাছ চৌধুরী, সাং- বাসন, পোঃ কড্ডা, থানা- বাসন, গাজীপুর মহানগর এবং জিএমপি প্রসিকিউশন মামলার আসামি মোঃ তাসফিকুল ইসলাম তামিম (২০), পিতা- এসএম আতিকুর রহমান, মাতা- মেরিনা রহমান, সাং- ছয়দানা, সাইনবোর্ড ভূষির মিলের পিছনে, থানা- গাছা, গাজীপুর মহানগর, গাজীপুরকে গ্রেফতার করা হয়।
অভিযান শেষে গ্রেফতারকৃত মোট ৪ জন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান জোরদার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।