রবিবার, ০১ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

​পঞ্চগড়ের একমাত্র দৈনিক ‘পঞ্চগড় খবর’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নিতিশ চন্দ্র বর্মন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৩ pm
১১
​পঞ্চগড়ের একমাত্র দৈনিক ‘পঞ্চগড় খবর’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

​নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে যাত্রা শুরু করেছে জেলার একমাত্র দৈনিক পত্রিকা ‘পঞ্চগড় খবর’। সম্প্রতি অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে পত্রিকাটির শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​পত্রিকাটির সম্পাদক মোশারফ হোসেন-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন— ​সারজিস আলম, উত্তর অঞ্চলের মুখপাত্র, এনসিপি। ​জাহিরুল ইসলাম কাচ্চু, আহ্বায়ক, জেলা বিএনপি, পঞ্চগড়। ​অধ্যাপক ইকবাল হোসেন, আমীর, জেলা জামায়াতে ইসলামী, পঞ্চগড়। ​ফাহমিদা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পঞ্চগড় সদর। ​এম এ মজিদ, প্রশাসক, জেলা পরিষদ, পঞ্চগড়।

​অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা জজ আদালত, পঞ্চগড়। ​উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ​বক্তারা বলেন, একটি দৈনিক পত্রিকা শুধু সংবাদের বাহন নয়, এটি একটি অঞ্চলের দর্পণ। ‘পঞ্চগড় খবর’ পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পঞ্চগড়ের উন্নয়ন, সম্ভাবনা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে জেলার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে তারা নতুন এই দৈনিক পত্রিকাটির সর্বাঙ্গীন সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

​

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!