নরসিংদী মনোহরদী প্রতিনিধি:
দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর মনোহরদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এতে পুকুরটির পরিবেশ ও সৌন্দর্য ফিরিয়ে আনার পাশাপাশি নতুন করে ব্যবহারের উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।
উপজেলা প্রশাসন জানিয়েছে,অতি দ্রুত পুকুরের পাড়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ এবং পুকুরের পানিতে মাছ চাষ করা হবে। এসব কার্যক্রম সম্পূর্ণভাবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিয়ন্ত্রণাধীন থাকবে।
এ উদ্যোগের ফলে কমপ্লেক্সের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন অব্যবহৃত থাকা পুকুরটি যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হবে।
দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্পদকে কাজে লাগানোর এ উদ্যোগকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।