রবিবার, ০১ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সততা ও কর্মদক্ষতায় তরুণ প্রজন্মের রোল মডেল,হাকিমপুর উপজেলা ২ নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মশিউর রহমান বকুল।

ইব্রাহিম হোসেন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৩ pm
৩৫
সততা ও কর্মদক্ষতায় তরুণ প্রজন্মের রোল মডেল,হাকিমপুর উপজেলা ২ নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড  ইউপি সদস্য মশিউর রহমান বকুল।
সততা ও কর্মদক্ষতায় তরুণ প্রজন্মের রোল মডেল ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মশিউর রহমান বকুল।

হাকিমপুর উপজেলা প্রতিনিধি।

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের ৫ং ওয়ার্ড ইউপি সদস্য মশিউর রহমান বকুল এখন স্থানীয় তরুণ প্রজন্মের কাছে এক অনন্য আইকন ও রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ পেয়েছেন ।

সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি তরুণ সমাজকে মাদক, অনলাইন জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মশিউর রহমান বকুল ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই বোয়ালদাড় ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও তরুণদের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন, বিশেষ করে তরুণদের সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক কর্মকাণ্ডে তাদের নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করছেন তিনি।

বৈগ্রাম ৫নং ওয়ার্ড ও বোয়ালদাড় এলাকার তরুণ সমাজ জানায়, মশিউর রহমান বকুল শুধু একজন জনপ্রতিনিধিই নন, তিনি আমাদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকেন। যেকোনো সমস্যায় তরুণরা সবার আগে তার কাছে ছুটে যায় এবং তিনিও পরম মমতায় সঠিক পরামর্শ ও সহযোগিতা প্রদান করেন। তাঁর এই মানবিক ও নেতৃত্বসুলভ আচরণ আমাদের অনুপ্রাণিত করে।"

ইউপি সদস্য মশিউর রহমান বকুল তাঁর প্রতিক্রিয়ায় জানান, "তরুণরাই দেশের ভবিষ্যৎ। একটি আদর্শ ও সমৃদ্ধ বোয়ালদাড় ইউনিয়ন গড়ে তুলতে তরুণ সমাজের ভূমিকা অপরিসীম। আমি সবসময় চেষ্টা করি তরুণদের সঠিক পথে পরিচালিত করতে এবং তাদের মেধা ও শ্রমকে এলাকার উন্নয়নে কাজে লাগাতে। জনগণের ভালোবাসাই আমার কাজের মূল প্রেরণা।

এলাকার সচেতন মহল মনে করছেন, মশিউর রহমান বকুলের মতো তরুণ ও দূরদর্শী জনপ্রতিনিধির হাত ধরেই বৈগ্রাম ৫নং ওয়ার্ড ও বোয়ালদাড় ইউনিয়ন আগামীতে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!