রবিবার, ০১ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মিরসরাইয়ে ২ ট্রাকে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার, গ্রেপ্তার ৮

মোঃ মিজানুর রহমান
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ pm
৩৯
মিরসরাইয়ে ২ ট্রাকে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার, গ্রেপ্তার ৮

মিজানুর রহমান, মিরসরাই, চট্টগ্রাম।

চট্টগ্রামের মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটি ড্রাম ট্রাক থেকে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার, মিরসরাই সার্কেলের তত্ত্বাবধানে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে ৩১ অক্টোবর রাত ১২টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের সাগরপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সার পাচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পরে অভিযান অব্যাহত রেখে ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকার ৪০ নম্বর গেট থেকে ঢাকা মেট্রো-ট-২২-৬৬০৯ ও ঢাকা মেট্রো-ট-১৬-৩৫৬২ নম্বরের দুটি ড্রাম ট্রাক আটক করা হয়। ট্রাক দুটিতে মোট ৩০১ বস্তা ইউরিয়া সার ছিল, যা বিদেশে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে পুলিশের দাবি।

গ্রেপ্তার চারজনের দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আটজনকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!