রবিবার, ০১ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

​পঞ্চগড়ের বোদায় আধুনিক দ্বিতল ডাক বাংলোর শুভ উদ্বোধন

নিতিশ চন্দ্র বর্মন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ pm
২৯
​পঞ্চগড়ের বোদায় আধুনিক দ্বিতল ডাক বাংলোর শুভ উদ্বোধন

​নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি:

​পঞ্চগড়ের বোদা উপজেলায় সর্বসাধারণের দীর্ঘদিনের প্রত্যাশা এবং স্থানীয় ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে নির্মিত দৃষ্টিনন্দন ‘বোদা আধুনিক দ্বিতল ডাকবাংলো’র শুভ উদ্বোধন করা হয়েছে।

​শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার থানাপাড়া এলাকায় ফিতা ও নামফলক উন্মোচনের মাধ্যমে এই আধুনিক ডাকবাংলোর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাচীন জনপদ পঞ্চগড়ের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরার লক্ষ্যে ২০১৯-২০২০ এবং ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি সাধারণ)-এর বরাদ্দের আওতায় পঞ্চগড় জেলা পরিষদের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে এ প্রকল্পটি গ্রহণ করা হয়। পরবর্তীতে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদন পাওয়ার পর ই-জিপি (e-GP) টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে নির্মাণকাজ শুরু হয়। তেঁতুলিয়ার স্বনামধন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মো. বাবর আলী’ ১ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ২৮৬ টাকা ব্যয়ে এই দ্বিতল ডাকবাংলোর নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করে।

​উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “পঞ্চগড়ের বুকে নির্মিত এই আধুনিক ডাকবাংলোটি কেবল একটি সাধারণ অবকাঠামো নয়; এটি এই অঞ্চলের কৃষ্টি ও ঐতিহ্যকে পর্যটকদের সামনে আরও আকর্ষণীয় করে তোলার একটি যুগান্তকারী পদক্ষেপ। এই স্থাপনাটি জেলা তথা বোদা উপজেলার পর্যটন বিকাশ এবং দাপ্তরিক কার্যক্রমে এক নতুন ও গতিশীল মাত্রা যোগ করবে।”

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।

​

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!