শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কুমিল্লার চান্দিনায় ডাব ব্যবসায়ীর দা-এর কোপে গুরুতর আহত রিকশাচালক।

নূর মোহাম্মদ শ্রাবণ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৩ pm
৮
কুমিল্লার চান্দিনায় ডাব ব্যবসায়ীর দা-এর কোপে গুরুতর আহত রিকশাচালক।

নূর মোহাম্মদ শ্রাবণ :কুমিল্লা প্রতিনিধি।

‎

‎কুমিল্লার চান্দিনায় বাজারে যানজটকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এক রিকশাচালককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক ডাব ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত রিকশাচালককে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ও উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় চান্দিনা বাজারে যানজট সৃষ্টি হওয়াকে কেন্দ্র করে এক ডাব বিক্রেতা ও এক রিকশাচালকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এ সময় ডাব বিক্রেতা তাঁর হাতে থাকা দা দিয়ে রিকশাচালককে এলোপাতাড়ি কোপ দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে রিকশাচালক গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎

‎হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত রিকশাচালকের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

‎

‎এদিকে, ঘটনার খবর পেয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় অভিযুক্ত ডাব ব্যবসায়ীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

‎

‎চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎

‎বাজারের মতো জনবহুল স্থানে সামান্য যানজটকে কেন্দ্র করে এমন সহিংস ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, যানজট বা যেকোনো বিরোধের ঘটনায় সংঘাতে না জড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া উচিত।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!