শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৫ pm
২৬২
সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

ঢাকার সাভারে ‘রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং সরঞ্জামের গোডাউনে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বেড়িবাঁধ এলাকার সিটি কলোনিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ রমজান হোসেন (৩০), মোঃ হানিফ (৪৮) ও মোঃ ফয়সাল (২৭)। তাঁদের সবার বর্তমান ঠিকানা রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বেড়িবাঁধের সিটি কলোনি এলাকায়। তাঁদের গ্রামের বাড়ি যথাক্রমে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও বরিশাল জেলায়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মোঃ রাশেদ মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে অংশ নেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের গোডাউনে সংঘটিত চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

এ ঘটনায় দায়ের করা সাভার মডেল থানার মামলা নম্বর ৮১, তারিখ ২৩ অক্টোবর ২০২৬। মামলাটি দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় রুজু করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোডাউনে চুরির ঘটনায় গ্রেপ্তারদের সংশ্লিষ্টতা এবং ঘটনার বিস্তারিত বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!