শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন এসকে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেন

আবু বকর ছিদ্দিক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৪ am
৬
নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন এসকে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেন
সোনাইমুড়ী প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন কামাল হোসেন

আবু বকর ছিদ্দিক নোয়াখালী উত্তর প্রতিনিধিঃ

নোয়াখালীর ঐতিহ্যবাহী সোনাইমুড়ী প্রেসক্লাবে আজীবন সদস্য নির্বাচিত হলেন এস কে গ্রুপ কোম্পানীর চেয়ারম্যান, ও শেখ মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ কামাল হোসেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সোনাইমুড়ী প্রেসক্লাবের আয়োজনে মতবিনিময় সভায় ধন্যপুর গ্রামের সোনাপুর ইউনিয়ন নিবাসী

প্রধান অতিথি শেখ কামাল হোসেনকে আজীবন সদস্য হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন, কামাল হোছাইন, এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী নিজাম উদ্দিন।

সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক সালাউদ্দিন পাটোয়ারী, প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যাহ ভূঁইয়া, কোষাধ্যক্ষ অনুপ সিংহ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক,সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মতিন, দপ্তর সম্পাদক আনোয়ার বারী পিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সেলিম, সাবেক সহ সভাপতি আবুল কাশেম সামছুদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক, মামুনুর রশিদ, প্রচার সম্পাদক আব্দুছ ছালাম মাসুম, সদস্য মোহাম্মদ গুলজার হানিফ, ইয়াছিন, হারিছ মুন্সি। আরিফুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে মুক্ত আলোচনা করেন। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনির্বাচিত আজীবন সদস্য শেখ কামাল হোসেন ও অন্যান্য অতিথিদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে সোনাইমুড়ীর উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!