শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বানিয়ারচালা দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মোঃ মহিন উদ্দিন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ pm
৩৯
বানিয়ারচালা দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা মেম্বার বাড়ি বাসস্টেশন সংলগ্ন এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বানিয়ারচালা দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার পবিত্র বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (বাদ আছর) মাদ্রাসা ও এতিমখালা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুবকর ছিদ্দিক।

মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে পুরো আয়োজন ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে।

এ ধরনের দ্বীনি আয়োজনের মাধ্যমে ইসলামী শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের প্রসার, এতিম শিশুদের কল্যাণ এবং সমাজে ধর্মীয় সম্প্রীতি ও নৈতিকতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মাহফিলে মাদ্রাসা ও এতিমখানার সার্বিক উন্নতি, দ্বীনি শিক্ষার বিস্তার এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। শেষে মহান আল্লাহ তাআলার দরবারে মাহফিল কবুল, মাদ্রাসা ও এতিমখানার উত্তরোত্তর উন্নতি এবং সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!