বাংলাদেশ নারী অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগীতা হক। সদস্য সচিব করা হয়েছে মল্লিকা আক্তার সোনালীকে এবং মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন ফাতেমা তুজ জোহরা রেসা।
বুধবার (২৮ অক্টোবর) রাতে সংগঠনটির উপদেষ্টা মো. নুরুল হক ও হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের নাম জানানো হয়।
ঘোষিত কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তাঁরা হলেন—অ্যাডভোকেট আনোয়ারা আহমেদ মালা, ইসরাত জাহান জেনি, মেহবুবা আক্তার, কামরুন নাহার মঞ্জু, হাওয়া নাজমিন জুই, মাহফুজা নুসরাত মোনা, উর্মি ইসলাম, কবিতা খাতুন, হাবিবা তাজফি ও ফাইমা আক্তার পলি।
এ ছাড়া ১১ জনকে যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন—নাসরিন আক্তার, মাহফুজা আক্তার মুক্তা, শান্তি আক্তার (দপ্তর), উম্মে হাফসা (অর্থ), কানিজ ফাতেমা, তামান্না আক্তার তন্বী (মিডিয়া), রেহানা আক্তার, ফাতেমা তুজ জোহরা, জিনিয়া আক্তার চায়না, জিন্নাতুন নাহার শিলু ও কেয়া ইসলাম।
কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ১৪ জন। তাঁরা হলেন-নয়ন মনি, ফাতেমা আক্তার, মিনা আক্তার, শেফালী আক্তার, হাফসা ইয়াসিন, ফাতেমা খাতুন জান্নাত, লিমা আক্তার সারা, রুমা আক্তার, সাথী আক্তার, কামরুন নাহার স্বর্ণা, স্বর্নালী আক্তার, অনু আক্তার মনি, ইতি আক্তার ও কলি আক্তার।
প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের নাম ও তাঁদের দায়িত্বের বিষয়টি জানানো হয়।