শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নড়াইলে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধার সন্তান (নিটু জমাদ্দার) সন্ধান চায় পরিবার

শাওন হোসেন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ pm
৫২
নড়াইলে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধার সন্তান (নিটু জমাদ্দার) সন্ধান চায় পরিবার
নাম: নিটু জমাদ্দার / চুল: ছোট করে কাটা / মুখমণ্ডল: গোলাকার / গায়ের রং: ফর্সা / উচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চি / নাক: প্রশস্ত / কপাল: প্রশস্ত

নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামের বাসিন্দা নিটু জমাদ্দার নিখোঁজ হয়েছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। গত ২৮ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে লক্ষ্মীপাশা থেকে এক যাত্রীকে নিয়ে নড়াইলের উদ্দেশ্যে রওনা হন তিনি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

পরিবারের সদস্যরা জানান, নিটু জমাদ্দারের সন্ধানে আত্মীয়স্বজন, স্থানীয় বাজার ও পরিচিত বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় নিটু জমাদ্দারের স্ত্রী শরিফা বেগম লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১৩৬১ এবং ট্র্যাকিং নম্বর AI6LN2।

নিখোঁজ ব্যক্তির শারীরিক বর্ণনা:

নাম: নিটু জমাদ্দার

চুল: ছোট করে কাটা

মুখমণ্ডল: গোলাকার

গায়ের রং: ফর্সা

উচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চি

নাক: প্রশস্ত

কপাল: প্রশস্ত

কোনো সহৃদয় ব্যক্তি নিটু জমাদ্দারের সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।

যোগাযোগ: 01804-473456

নিটু জমাদ্দারের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!