শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পোশাক শ্রমিকদের বিক্ষোভ থামাতে গিয়ে গাজীপুরে বিএনপি নেতা হুমায়ুন কবির খাঁন আহত

নিউজ ডেস্ক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ pm
১৯
পোশাক শ্রমিকদের বিক্ষোভ থামাতে গিয়ে গাজীপুরে বিএনপি নেতা হুমায়ুন কবির খাঁন আহত
ছবি সংগ্রহ ।

শাহিদুল ইসলাম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে  বেতন বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ থামাতে গিয়ে উত্তেজিত শ্রমিকদের হামলার শিকার হয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাঁন। উত্তেজিত শ্রমিকদের ইটের আঘাতে তিনি আহত হন।
মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ  ও মহাসড়ক অবরোধ থামাতে গিয়ে এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং উত্তেজিত শ্রমিকদের শান্ত করার উদ্যোগ নেন হুমায়ুন কবির খাঁন। একপর্যায়ে শ্রমিকদের তোপের মুখে পড়েন তিনি এবং শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুলিশ প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের যৌথ আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে দীর্ঘ সময় পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!